শালিখায় লকডাউনেও বাইরে আসছে মানুষ, বেড়েছে ছোট যানবাহনের ভাড়া। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলার শালিখা উপজেলার সদর আড়পাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত  কঠোর বিধিনিষেধ ঢিলেঢালা ভাবে চলছে। গণপরিবহন বন্ধ থাকলেও ভ্যান,অটোরিকশা চলছে উপজেলার বিভিন্ন সড়কে। অনেকেই চলাফেরা করছে সামাজিক দূরুত্ব না মেনে মাস্ক ছাড়া। অপরদিকে প্রধান সড়কের দোকান পাট বন্ধ থাকলেও অন্যান্য সড়কের পাশের দোকান আংশিক খোলা রেখে বেচা কেনা করতে দেখা গেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ মানার জন্য মাইকিং করা হলেও  অনেকেই তা আমলে নিচ্ছেন না।
শনিবার  দুপুরে আড়পাড়া বাজারে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কালিগন্জ রোড,শালিখা রোড,যশোর রোড সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা দোকানের একাংশ খোলা রেখে কেনাবেচা করছে। ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করছেন।কালিগন্জ রোড পিয়াজ হাটে স্বাভিক সময়ের চেয়ে এখন অতিরিক্ত লোকের উপচে পড়া ভির লক্ষ করা যায়,তাদের বেশির ভাগ লোকের মুখে মাস্ক ছিল না।
অটো,ভ্যানের চলাচলরত অনেক যাত্রীর মুখেই মাস্ক দেয়া যায়নি।অটো ভ্যান ও ইজিবাইকে যত্রীদের গাদাগাদি করে বসতে দেখা গেছে।আবার বাজারের বাইরে একটু দূরে যাত্রী পরিবহনে  অটো ভ্যান ও ইজিবাইকের ভাড়া বেশি অভিযোগ করেছেন যাত্রীরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী  অফিসার গোলাম মোঃ বাতেন বলেন,আমি সচেতনামুলক প্রচারণাসহ আইন অমান্য কারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করছি।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: