মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় আড়পাড়া ডিগ্রী কলেজ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজ-উদ-দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রণজিৎ কুমার ঘোষ।
সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার ব্যক্তব্যে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি আইসিটি বিষয়ের শিক্ষকদের আরও বেশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।

