মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডাঃ অলোক কুমার সাহা। সোমবার মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সায়েন্টিফিক সেমিনারে অনুষ্ঠিত হয়।
এসময় নবনিযুক্ত মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ এম এম সাদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনে মাগুরার নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসকবৃন্দসহ উপস্থিত সুধীজনেরা।

