মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –
আজ মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই জন চিকিৎসকের বিদায় সংবর্ধনা
- শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
- শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
মাগুরার শালিখায় মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে শালিখা থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল থেকে শালিখা থানা সহ হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, সিংড়া পুলিশ ক্যাম্পের বিভিন্ন এলাকায় ৮০০ পিচ মাস্ক বিতরণ করা হয়ছে। পাশাপাশি করোনা প্রতিরোধের বিষয়ে সকলকে সচেতন করা হয়।
বিতরণকালে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, আমাদের আইজি স্যার এবং মাগুরা পুলিশ সুপার স্যারের নির্দেশে এ মাস্ক বিতরণ করা হচ্ছে। এ সময় তিনি জনসাধারণের উদ্দেশে নিজে নিরাপদ থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখার আহ্বান জানান।
এছাড়া তিনি আরও বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

