বিশেষ প্রতিবেদক –
সোমবার বিকালে মাগুরার শালিখা উপজেলার কেষ্টপুর গ্রামে
মোটর সাইকেল উল্টে চালক সেলিম ( ২৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত
সেলিম যশোর জেলার গোবিন্দপুর গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় , চালক সেলিম মোটর সাইকেলে করে যশোর
থেকে ঢাকায় যাওয়ার পথে জেলার শালিখা উপজেলার কেষ্টপুর গ্রামে নিয়ন্ত্রণ
হারিয়ে মোটার সাইকেল উল্টে গাছের সাথে ধাক্কালেগে তার মৃত্যু হয়।

