বিশেষ প্রতিবেদক :
আজ বুধবার ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মাগুরায় র্যালী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকমীরা নানা বাদ্যযন্ত্রনিয়ে র্যালী করে নোমানী ময়দানে সমবেত হন । এরপর সকাল ১১টায় নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এফ এম আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা -১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু , সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু , যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু , পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল , পেওর আওযামীলীগের সভাপতি বাকী ইমাম , অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল , প্রমুখ।

