মহাসমাবেশ সফল করতে শালিখায় জাতীয় পার্টির প্রস্তুতি সভা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

২৪ মার্চ মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার মাগুরার শালিখায় জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শালিখার আড়পাড়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।

ব্যক্তব্য রাখেন মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র, জেলা যুগ্ম সম্পাদক খান রবিউল ইসলাম মিঠু, জেলা যুব সংহতির সভাপতি শিকদার আলমগীর কবির, এ্যাড. ফরিদ হোসেন প্রমুখ।

এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, মহাসমাবেশকে ঘিরে জাতীয় পার্টির নেতাকর্মীরা নতুন করে জেগে উঠেছে। এই উচ্ছ্বাস-আনন্দ তখনই সফল হবে যখন দলকে সুসংগঠিত করে আগামীতে পল্লীবন্ধুকে ক্ষমতায় নিয়ে যেতে পারব।

তিনি বলেন, মহাসমাবেশ থেকে জাতির জন্য দিকনির্দেশনামূলক বার্তা আসবে। জনগণের যে কোনো অধিকার আদায়ে জাতীয় পার্টি মাঠে থাকবে। তিনি মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করতে সকলকে কাজ করার আহব্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: