মাগুরানিউজ.কমঃ
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ন্যায্যতা নিশ্চিতকরণ’।
প্রতি বছরের মতো এবারও মাগুরাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।


