শালিখায় সাব-রেজিস্ট্রারের শাস্তির দাবিতে দলিল লেখকদের কর্মবিরতি

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরার শালিখা উপজেলার সাবরেজিষ্ট্রি অফিসার ইকবাল হোসেনের শাস্তি ও বদলির দাবিতে দলিল লেখকরা মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছে।

শালিখা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মতিয়ার বিশ্বাসসহ স্থানীয় কর্মরত দলিল লেখকরা জানান, সাবরেজিষ্ট্রি অফিসার গত ২৪ অক্টোবর কর্মস্থলে যোগদানের পর থেকেই বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম ও দলিল লেখকদের সাথে অসৌজন্যমূলক আচারণ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সিনিয়র দলিল লেখক ইমান আলী মোল্যা তাঁর লিখিত দলিল সাবরেজিষ্ট্রারের কাছে দাখিল করলে তার কাছে নগদ অর্থ দাবি করা হয়। কিন্তু তিনি দিতে না চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে বের করে দেন। এছাড়াও তিনি গত কয়েক দিন আগে উপজেলার গোপালগ্রামের আব্দুল হামিদ বিশ্বাস, ফরিদ বিশ্বাস, লিটন বিশ্বাস নামের জমি বিক্রেতার সম্পাদনকৃত দলিল সম্পাদন করার জন্য মোটা অংকের টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি লিখিত স্টাম্প ছিড়ে ফেলেন।

এদিকে অভিযুক্ত সাবরেজিস্টার তার বিরুদ্ধে অভিযোগকে অসত্য বলে দাবি করে এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: