চার ভূয়া ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদকঃ

মাগুরার শালিখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় চার ভূয়া ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটক কৃতরা হলেন, শালিখা উপজেলার বাকল বাড়ীয়া গ্রামের শরৎ চন্দ্র রায়ের কন্যা কল্পনা রায় (৪০), মাগুরা পুরাতন বাজার এলাকার প্রিন্স হোসেনের স্ত্রী রিমি ইয়াসমিন (৩৫), মাগুরার নিজনান্দুয়ালী গ্রামের মোঃ কুদ্দুস আলীর স্ত্রী মোছাঃ হাসিনা বেগম (৪০) ও মাগুরার মালন্দ গ্রামের শ্রী সুকান্ত কুমারের ছেলে শ্রী উত্তম কুমার। তাদের ব্যবহৃত গাড়ী নং ঢাকা মেট্রে চ-৫১-৩৮৯৭।

আটককৃতরা পাক্ষিক উত্তরন নামের একটি মানবাধিকার ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন নামের ব্যানার ও ষ্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে উপজেলার সিংড়া বাজারের সরকার ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে তিনজন মহিলা ও একজন পুরুষ ম্যাজিষ্ট্রেট ও মানবাধিকার কর্মী সেজে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এবং দোকানদারের নিকট বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে। বিষয়টি নিয়ে দোকান মালিক শেখর সরকারের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ সামসুল আরেফীন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রতারকদের আটক করে। এব্যাপারে শালিখা থানায় একটি প্রতারনা মামলা হয়েছে। মামলা নং-০৪।

অন্যদিকে আসামিরা বলেন তারা শালিখা উপজেলার শরুশুনা গ্রামের হোসেন আলী নামে এক প্রতারকের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: