মাগুরানিউজ.কম:
আগাম শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যা নামতেই শীতের কবলে পড়েছে মানুষ। আর এ সুয়োগকে কাজে লাগিয়েছে মাগুরার ৪ উপজেলার গ্রাম-গঞ্জের সকাল ও সন্ধ্যাকালীন পিঠা ও হাঁস-মুরগির ডিম বিক্রির দোকানিরা।
সকালে ও দুপুর গড়িয়ে বিকাল হলেই দোকানিরা তাদের দোকান নিয়ে হাট-বাজারে, রাস্তার মোড়ে অস্থায়ী ভাবে বসছে। লোকজনও ভীড় জমাচ্ছে এসব দোকানে। বসার জায়গা না থাকলেও দাঁড়িয়েই আনন্দে পিঠা খাচ্ছেন মানুষেরা। আবার কেউ কেউ বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন।
শ্রীপুর বাজার এলাকার দোকানি ইসমাইল জানান, প্রতিদিন সকালে ও সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে পিঠা বিক্রি হয়।


