মাগুরানিউজ.কমঃ
মৃদু কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল মাগুরা। আজ (মঙ্গলবার) খুব ভোরে আড়মোড়া ভেঙ্গে যারা ঘুম থেকে উঠেছেন তারা বাইরে বেরিয়ে গ্রামীণ আবহের অন্যরকম এক মাগুরা দেখেছেন।
চারপাশে কুয়াশা, একটু দূরের মানুষকেও চেনা যাচ্ছিল না, অদূরে টুং টাং শব্দ শুনে বোঝা যাচ্ছিল রিকশা আসছে। মাঝে মাঝে হেডলাইটের উজ্জ্বল আলো জ্বেলে সাঁই সাঁই শব্দ তুলে ফাঁকা রাস্তায় ছুটে যাচ্ছিল দ্রতগামি বাস ও প্রাইভেট কার।
যারা নিত্যদিন প্রাত:ভ্রমণে বের হন তারা বাইরে বেরিয়ে সময় কত হলো তা ঠিক বুঝতে পারছিলেন না। তবে বেলা বাড়ার সাথে সাথে দ্রুতই কুয়াশা কেটে যায়।


