ঘাতক বাস- শালিখায় ৩মাসের ব্যবধানে ৩জনের মৃত্যু

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার শালিখায় ৩মাসের ব্যবধানে একই বাসের চাপায় ৩জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র ৩মাসের ব্যবধানে শালি-দুলাভাইকে পিষ্টকারী ঘাতক বাস শাহজাহান পরিবহণ এবার পিষ্ট করলো অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে। শালিখা উপজেলার মাগুরা-যশোর মহাসড়কের কৃষ্ণপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বেপরোয়াভাবে চালানো ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ওই বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।

এ বছর ১১ জুলাই আড়পাড়া কলেজের সামনে একই গাড়ির বেপরোয়া চাকায় পিষ্ট হয়ে মারা যান শালিখার ব্যবসায়ী আতিক মুন্সী ও তার শ্যালিকা সাথী খাতুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে মাগুরাগামী শাহজাহান পরিবহণ (সাকিব) ময়মনসিংহ জ-১১-০০৪৬ নামের  দ্রুতগামী ওই যাত্রীবাহী বাসটি কৃষ্ণপুর বাজার এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পথচারী এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ গাড়িটি আটক করতে পারলেও ড্রাইভার পলাতক রয়েছে। আগের দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসটির সামনের অংশে এখনও রং করা হয়নি। এ অবস্থায়ই আজ আর একজন পথচারিকে চাপা দিয়েছে গাড়িটি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: