মাগুরানিউজ.কম:
শ্রীপুরে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় শ্রীপুর ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ জন শ্রেষ্ঠ মেধাবীকে ১৭ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হবে।
শ্রীপুর উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে ভবিষ্যৎ চাকুরী বাজারের উপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট বিষয়ে মেধা যাচাই করার লক্ষেই এই পরীক্ষার আয়োজন জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।


