মাগুরানিউজ.কমঃ
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মাগুরা জেলার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের শিংড়া-আড়পাড়া রোড থেকে ২০৩ বোতল ফেনসিডিল ও ২৯৭পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় জিয়াউর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জিয়াউর যশোর বেনাপোল পোর্ট থানার অন্তর্গত দৌলতপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে উক্ত স্থানে অভিযান চালায় র্যাবের টিম। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখলে থাকা মাদকদ্রব্য উদ্ধার করে। মাদক বিক্রেতার ব্যবহৃত দু’টি মোবাইল সেট উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত জিয়াউর রহমানকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়।


