মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা শুরু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই শ্লোগানে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গনে সোমবার থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের ঐতিহ্যবাহী নোমানী ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে কালেক্টরেট প্রাঙ্গনে মূল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লাইলা জলি।

জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, পৌরসভার প্যানেল মেয়র মোকবুল হোসেন মাকুল, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামসহ অন্যান্যরা।

‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে এ মেলায় উপস্থাপন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: