মাগুরানিউজ.কম:
উৎসবমুখর পরিবেশে মাগুরা জেলাজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্ডপে মন্ডপে ভক্তরা অঞ্জলী প্রদান করেন। প্রসাদ বিতরন করা হয় । বসেছে গ্রামীন মেলা।
জেলার ৪ টি উপজেলায় এবছর ৬৩০ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচেছ। দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ভীড় করছেন। প্রতিটি মন্ডপে আনসার, মহিলা আনসার ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।


