মাগুরানিউজ.কম:
যাত্রী হয়রানির দায়ে ৩ দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ৩টার দিকে মাগুরা শহরের ঢাকা রোড, বাস টার্মিনালে জেলা প্রশাসন কর্তৃক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের সহায়তায় এ সময় টার্মিনাল থেকে ৩জন দালালকে যাত্রী হয়রানি করার দায়ে আটক করে ভ্রাম্যমান আদালত। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। ভ্রামমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।


