কোটি টাকা পানিতে

মাগুরানিউজ.কম:

রাজীব মিত্র –

মাগুরা যশোর সড়কের মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী নামকস্থানে চিত্রা নদীর উপর নির্মিত লোহার ব্রীজটি ভেঙ্গে পড়ার ৭ মাস পরও অপসারণ না করায় পানিতে ডুবে নষ্ট হচ্ছে। বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধির ফলে ব্রীজের যন্ত্রাংশ পানিতে তলিয়ে গিয়ে মরিচা ধরছে। ফলে কোটি টাকার সরকারী সম্পদ নষ্ট হচ্ছে।

জানা গেছে, মাগুরা যশোর সড়কের জেলার শালিখার সীমাখালী নামকস্থানে চিত্রা নদীর উপর লোহার সেতুটিতে ১৩ ফেব্রুয়ারী ২০১৭ সকালে একই সাথে তিনটি ট্রাক উঠলে সেতুটি ভেঙ্গে পড়ে। ব্রীজটি ভেঙ্গে পড়ার পর ৩ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ ভেঙ্গে পড়া সেতুর পাশেই নতুন বেইলী ব্রিজ নির্মান করেছে। কিন্তু ভেঙ্গে পড়া ব্রীজটি অপসারণ না করায় নদীর পানি বৃদ্ধির ফলে ব্রীজটি পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে।

সরেজমিনে সীমাখালীতে গিয়ে দেখা যায় ভেঙ্গেপড়া ব্রীজটি পানিতে ডুবে গেছে। পানি ও কচুরীপানা জমে ব্রীজের যন্ত্রাংশ পানিতে তলিয়ে গিয়ে মরিচা ধরছে। ব্রীজটি অপসারণ করলে কোটি টাকা মূল্যের সরকারী সম্পদ রক্ষা করা সম্ভব হবে বলে অভিজ্ঞমহল মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: