মাগুরায় সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম

মাগুরানিউজ.কমঃ

শহর প্রতিবেদক-

মাগুরার কাঁচাবাজারে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। উল্টো বেড়েছে কাঁচামরিচ, শিম, গাজরসহ অন্যান্য সবজির দাম। এখনও ৫০ টাকা কেজি দরের নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। পটল, ঝিঙা, করলা, ঢেঁড়স, ধুন্দল, বেগুনসহ সব সবজিই বিক্রি হচ্ছে ৫০ টাকার ওপরে।

বাজারে শীতের আগাম সবজি হিসেবে এসেছে বাঁধাকপি। তবে দাম বেশ চড়া। ছোট আকারের প্রতিপিচ বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। শুক্রবার মাগুরার বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মৌসুম শুরু না হলেও শীতের বেশ কিছু সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। কিন্তু পাইকারদের কাছ থেকে সব সবজিই বেশি দামে কিনতে হচ্ছে, তাই আগের সপ্তাহের মতই চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

 

পুরাতন বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার বলেন, দাম সহসা কমার সম্ভাবনা নেই। শীতের সবজি বাজারে পুরোপুরিভাবে না আসা পর্যন্ত চড়া দামই অব্যাহত থাকবে।

পুরাতন বাজারে কথা হয় গৃহিনী ময়না বেগমের সঙ্গে। মাগুরা নিউজকে তিনি বলেন, বাজারে চালের দামও চড়া, সবজির দামও চড়া। আমাদের মত নিম্ন আয়ের মানুষের তিনবেলা খাওয়ায়ই দুরূহ হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: