মাগুরায় বাসচাপায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত

মাগুরানিউজ.কম:

ভ্রাম্যমান প্রতিবেদক-

মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় বৃহস্পতিবার সকালে বাসের চাপায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। নিহত কাভার্ড ভ্যানের হেলপার ইসমাইল যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের চান মিয়ার ছেলে। 
 
শালিখা থানার এসআই ইদ্রিস হোসেন জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটির একটি চাকা খারাপ হয়ে গেলে হেলপার ইসমাইল সেটি বদলের জন্য রাস্তার পাশে গাড়ি রেখে কাজ করছিল। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী এইচআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: