মাগুরার বাজারে সব ফলই ফরেন!

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

দেশি ফলের স্বল্পতার কারণে মাগুরার ফলের বাজার দখলে নিয়েছে বিদেশি ফল। বিক্রেতাদের ভাষায়- বাজারে সব ফলই ফরেন!

 খুচরা বাজারে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে আগের মতো অতোটা সহজলভ্য নয় দেশি ফল পেয়ারা, আমড়া, কামরাঙা, কাঁঠাল, জাম্বুরা, লটকন, আনারস, বিলাতি গাব ইত্যাদি।

অপর দিকে বাজার দখল করে রাখা অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, চায়না ও নিউজিল্যান্ডের মাল্টা, নাশপাতি, আঙ্গুর, আপেল, আনার, স্ট্রবেরি ও ড্রাগনসহ নানা রকমের বিদেশি ফলের দাম কম। এতে একদিকে দেশি ফলের দাম বেশি ও সরবরাহ কম, অপরদিকে বিদেশি এসব ফলের সরবরাহ বেশি ও দাম কম। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই পছন্দ বিদেশি ফল। শুধু বর্তমানেই নয়, পুরো বছর জুড়েই বিদেশি ফল বাজার দখল করে রেখেছে বহুদিন ধরে।

আশার কথা হচ্ছে আম ও লিচুর মৌসুমে বাজারে সরবরাহকৃত প্রায় সব ফলই দেশি।

আর, বর্তমানে বিদেশি ফলের মধ্যে থাই পেয়ারা, খেজুর, স্ট্রবেরি ও ড্রাগন ফ্রুট মাগুরাতে ব্যাপক হারে চাষ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: