সোনালী’র রুপালি যন্ত্রনা………

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায় পাটের ফলন ভালো হয়েছে। বর্তমানে কৃষকরা পাট কাটা ও তার জাগ দেয়ার কাজে ব্যস্ত সময় পার করছে। জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ উপজেলার চাষিদের পাট জাগ দেয়ার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করলেও তা উপেক্ষা করে সনাতন পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন চাষিরা।

বর্তমানে জেলার কৃষকরা পাট কাটা, জাগ দেয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা স্থানভেদে পাট কেটে  নদী, নালা, খাল বিল ও ডোবায় জাগ দেয়া, আঁশ ছড়ানো এবং হাটে বাজারে আগাম পাট (বাচক পাট) বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর  আগাম পাট  ১৮“শ থেকে ১৯‘শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কৃষকেরা পানি সল্পতা ও দাম দুটো নিয়েই তাদের দুশ্চিন্তার কথা জানালেন। জানালেন বরাবরই এদুটিই তাদের সোনালী পাটের রুপালি কষ্ট।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার চার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পাট চাষ হয়েছে। চার উপজেলায় ৩০ হাজার ৯১৩ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু চাষ হয়েছে ৩১ হাজার ৭৮৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৮৭২ হেক্টর বেশি। যা থেকে উৎপাদিত হবে ৩ লাখ ৩৬ হাজার ৯৫২ বেল পাট।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী জানান, জেলায় পাট চাষের শুরুতে অনাবৃষ্টি থাকায় চাষাবাদ হয়েছে একটু দেরিতে। তবে পরবর্তীকালে বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট চাষ করতে সক্ষম হয়েছে। পাট চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। সব মিলিয়ে জেলায় পাটের ভালো ফলন হয়েছে। আশা করছি পাটে ভালো দাম পাবেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: