মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে শালিখা ১০ কিঃমিঃ সড়কের বেশিরভাগ অংশেরই বেহাল দশা। উপজেলার সবচেয়ে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ন এই সড়ক দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেশিরভাগ অফিস। সড়ক ও জনপথের আওতাধিন এই সড়কে কিছুদিন পূর্বেই সংস্কার করা হয়। অতি বৃষ্টির কারনে কিছুদিন যেতে না যেতেই আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ফলে ব্যাপক জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।


