মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মুন্সী ইসরাইল হোসেনের আত্মার শান্তির লক্ষে দোয়া মাহফিল ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আফসার উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক এ্যাডঃ শ্যামল কুমার দে।
সভায় আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, তালখড়ি ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, বুনাগাতী ইউপি চেয়ারম্যান মোঃ বখতিয়ার লস্কর ও গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন, যুবলীগের আহবায়ক মোঃ মুজিবুর রহমান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি মুন্সী ইসরাইল হোসেনের আত্মার শান্তির লক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।


