মাগুরানিউজ.কমঃ
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৬ জন গ্রেফতার হয়েছে। শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জন কে গ্রেফতার করা হয়েছে । এরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামী।গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।


