মাগুরানিউজ.কমঃ
আজ বেলা ৩টার দিকে মাগুরা শহরের জমজম মার্কেটের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর থানার এসটিএসআই মোঃ মাহাদী হাসান জানান দুপুর ২টার দিকে মোঃ লিটন খাঁন নামে এক ব্যক্তি একটি মোটরসাইকেল চুরির অভিযোগ করেন। পরে বেলা ৩টায় জমজম মার্কেটের সামনে থেকে চুরি যাওয়া ওই মোটরসাইকেলসহ রমজান শেখ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। রমজান শেখ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের মসলেম শেখের ছেলে।
বাইকের মালিক মোঃ লিটন খাঁন জানান, তিনি ব্যাবসায়িক কাজে আজ সকালে মহম্মদপুর যান। কাজ শেষে জুম্মার নামাজ আদায় করতে বালিদিয়া গ্রামের মসজিদে যান। নামাজ শেষে এসে দেখতে পান তার মোটরসাইকেলটি নাই। এ ঘটনায় তিনি মাগুরা সদর থানায় এসে একটি জিডি করেন।
এদিকে মোঃ লিটন খাঁনের ভাতিজা মেহেদি খাঁন জানান, তিনি মহম্মদপুর থেকে মাগুরা আসার পথে আলোকদিয়া বাজারে মোটরসাইকেলসহ ওই যুবককে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় যুবককে মাগুরা জমজম মার্কেটের সামনে নিয়ে আসেন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ এসে মোটরসাইকেলসহ রমজান শেখকে আটক করে।


