মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ৫

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন। ঘটনার পরপরই তাদের যশোরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আহতরা সবাই সীমাখালী এলাকার বাসিন্দা। 

আজ মঙ্গলবার সীমাখালীতে অবস্থিত আলামিন প্লাইউড (হার্ডবোর্ড) কারখানায় সকালে দুর্ঘটনা ঘটে। 

শ্রমিকেরা জানান, গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লারের পানি গরম করছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে ওই ৫ শ্রমিকের শরীর ঝলসে যায়। সহকর্মীরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল কতৃপক্ষ জানান, আহত শ্রমিকরা হলেন কামরুজ্জামান রতন (৩৮), শওকত (৪৫), কামাল হোসেন (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫) এবং হাফিজুর রহমান (৪০)।

আহত শ্রমিকদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স শিরিন সুলতানা কর্তব্যরত ডাক্তার আব্দুর রহিমের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে বলেন, ‘আহত শ্রমিকদের অবস্থা খুবই আশংকাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: