মাগুরা সদরসহ বিএনপির ১০ ইউনিট কমিটি দাখিল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলা বিএনপির আহ্বায়কের কাছে মঙ্গলবার সদর থানাসহ বিএনপির দশটি ইউনিট কমিটি দাখিল করেছেন নেতারা। মহম্মদপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক সভায় এ কমিটিগুলো দাখিল করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম।

দাখিলকৃত কমিটিগুলোর মধ্যে মাগুর সদর উপজেলার ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিসহ মাগুরা সদরের কছুন্দি, রাঘবদাইড়, হাজিপুর, চাউলিয়া, আঠারোখাদা, মঘি, জগদল, বগিয়া, হাজরাপুর এ নয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। 

দাখিলকৃত কমিটিতে সদর থানার আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুতুবউদ্দিন কুতুবকে। এছাড়া যথাক্রমে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম কবির, খন্দকার শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন কুতুব জানান, যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে সদর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে এসব কমিটির তালিকা জেলা বিএনপির বর্তমান আহ্বায়কের কাছে জমা দেওয়া হয়েছে। 

জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ আলী করিম বলেন, ‘কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী জেলা বিএনপিসহ সমস্ত ইউনিট কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার সদর উপজেলা ও সদরের ৯টি ইউনিটের নেতারা তাদের কমিটি দাখিল করেছেন। দাখিলকৃত কমিটির মধ্যে ইউনিয়ন কমিটিগুলো ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গঠিত হয়েছে। সদর উপজেলা কমিটি আহ্বায়ক কমিটি পর্যায়ে রয়েছে; যা যত দ্রুত সম্ভব সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: