মাগুরায় পানিতে তলিয়ে গেছে হাজারো কৃষকের স্বপ্ন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির আমনের চারা।

মাগুরা সদরের মঘি ও কেচুয়াডুবি মাঠের প্রায় এক হাজার হেক্টর জমির রোপিত আমন ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে। ভারী বৃষ্টি ও মাঠ সংলগ্ন সংযোগ খালে স্লুইস গেট না থাকায় ফটকী নদীর পানি ঢুকে এসব এলাকার আমন ধানের চারা পানির নিচে তলিয়ে গেছে বলে কৃষকদের অভিযোগ।

আবার পানির কারণে অনেক জমিতে কৃষকরা ধান রোপন করতে পারছে না। টানা বৃষ্টি ও চাপড়া-বেদবাড়ের খালের স্লুইস গেট না থাকায় ফটকী নদীর পানি ঢুকে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন।

কেচুয়াডুবির একাধিক কৃষক জানান, বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি ফটকী নদীর পানি বেড়ে তাদের গোটা মাঠ ভেসে গেছে। চাপড়া-বেদবাড়ের খালে ব্রিজে স্লুইচ গেট না থাকায় ফটকী নদীর পানি ঢুকে এ জলাবদ্ধতার সৃষ্ঠি হয়েছে। অবিলম্বে ওই ব্রিজের উপর স্লুইচ গেট স্থাপন করে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা এ বিষয়ে জানান, জেলার ১ হাজার ৭৫০ হেক্টর জমির রোপিত আমন ধানের চারা বৃষ্টির পানিতে ডুবে গেছে। পুনরায় বৃষ্টি না হলে ও পানি বের হয়ে গেলে রোপনকৃত ধান বেঁচে যাবে বলে তারা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: