মাগুরানিউজ.কমঃ
সুযোগ পেলেই দাম বাড়ানো এটাই এখন রীতি। এমনটাই মন্তব্য মাগুরা পুরাতন বাজারে বাজার করতে আসা মোজাম্মেল হক নামে এক ক্রেতার। ‘মাগুরা নিউজ’কে বলেন, একটু বৃষ্টি হলেই সে সুযোগে সব পণ্যের দাম বেড়ে যায়। বাজারের দিকে সরকারের একটু নজর দেওয়া উচিত।
টানা ক’দিনের বৃষ্টিতে দাম বেড়েছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মাগুরা শহরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
শহরের নতুন বাজারের কাচামাল বিক্রেতা উত্তম বলেন, বৃষ্টি ও আমদানি কম থাকায় বাজারে নিত্যপণ্যের মূল্য বেড়েছে। বৃষ্টির ফলে অনেক মাল পঁচে যাচ্ছে তাই লোকসান হচ্ছে। আর আমদানি বাড়লে দাম কমে যাবে।


