নিরাপত্তা চেয়ে মাগুরায় সংবাদ সম্মেলনে এসপি বাবুলের কথিত প্রেমিকা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক এসপি বাবুল আক্তারের কথিত প্রেমিকা বনানী বিনতে বসির। সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। একই সঙ্গে নিহত স্বামী এসআই আকরামের সম্পদ আত্মসাতের ষড়যন্ত্র ও তার নামে অপপ্রচারের প্রতিবাদ জানান তিনি। বনানী বিনতে বসির দুপুর ১২টায় তার বাবা বসির উদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে বনানী উল্লেখ করেন, তার স্বামী এসআই আকরাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০১৫ সালের ১৩ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকেই তার ৫ ননদ গিনি, চিনি, রিনি, রিপা ও মুক্তি জোটবেধে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশে তার নামের সঙ্গে এসপি বাবুল আক্তারকে জড়িয়ে নানা কুৎসা রটাচ্ছে। এমনকি তারা প্রকাশ্যে তার পরিবারকে নানাভাবে ক্ষতি করার হুমকিও দিচ্ছে।

বনানী বলেন, ‘ননদ জান্নাত আরা রিনি আমার ফুফাত ভাই সাদিমুল হক মুনকে প্রেমিক ও স্বামীর হত্যাকারী হিসেবে উল্লেখ করে কল্পকাহিনী সৃষ্টি করে। মৃত্যুর ৫ দিনের মাথায় ১৯ জানুয়ারি তারিখে মুন ছাড়াও আমার মা-বাবা ও আমাকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। কিন্তু সেখানেও কোনো সুবিধা করতে না পেরে দুই বছর পর আবারো নতুন নাটক সৃষ্টি করছে।’

বনানী জানান, তার বাবা বসির উদ্দিন আহমেদ মাগুরার মহম্মদপুর উপজেলায় পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে কর্মরত। যে কারণে তিনি মাগুরাতে অবস্থান করেন। কিন্তু এসপি বাবুলের সঙ্গে কোনো সম্পর্ক দূরে থাক তার সাথে কখনোই দেখা হয়নি বা কোনো প্রকার পরিচয় নেই।

স্থানীয় সাংবাদিকরা ২০১৫ সালে এসপি বাবুলের বাবাকে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার বিষয় উল্লেখ করলে বনানী বলেন, ‘ওইদিন সংবাদ সম্মেলনে আবদুল ওয়াদুদ আমার সঙ্গে উপস্থিত হলেও তিনি এসপি বাবুলের বাবা কি না জানতাম না।’

বনানীর জবাবের সূত্র ধরেই আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত বনানীর বাবা বসির উদ্দিন আহমেদ বলেন, ‘বনানী তখন এসপি বাবুলের বাবা ওয়াদুদ দারোগাকে চিনতো না। ঘটনাক্রমে মাগুরা শহরে ওয়াদুদ দারোগার সঙ্গে আমার পরিচয় হয়। মেয়ের সমস্যার কথা তার সঙ্গে আলাপ করলে তিনি ওইদিনের সংবাদ সম্মেলনে সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: