মাগুরানিউজ.কমঃ
মাগুরায় চলন্ত পাটকাঠির ট্রাকে আগুন লেগে পুড়ে গেছে ট্রাকসহ পাটকাঠি। রবিবার সদরের ১২ নং কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া গ্রামের মাঝি পাড়ায় পাটকাঠি বোঝাই ট্রাকটি অতিরিক্ত বোঝাই করে যাবার সময় রাস্তার উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে হটাৎই আগুন ধরে যায়। ঘন্টাব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।


