মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাগুরার জেলা প্রশাসক জনাব মুহঃ মাহবুবর রহমান এ ঘোষণা দেন।।
জেলা প্রশাসক মুহ. মাহবুবুর রহমান এ সময় তার প্রতিক্রিয়ায় বলেন, ”নারীর ক্ষমতায়ণের পূর্বশর্ত বাল্যবিবাহমুক্ত পরিবেশ। এবার বাল্যবিবাহ মুক্ত হলো শত্রুজিৎপুর ইউনিয়ন। অভিবাদন শত্রুজিৎপুর ইউনিয়নের জনগণকে”।
উল্লেখ্য, মাগুরা জেলাকে বাল্যবিবাহ মুক্ত করা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাগুরা জেলা প্রশাসন ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


