এক সময় বাংলার ঘরে ঘরে ঢেঁকিতে ভাঙা চাল গুঁড়ি দিয়ে তৈরি হত হরেক রকমের পিঠে। সেই ঢেঁকি এখন অতীত। তবে ঢেঁকির ট্র্যাডিশন এখনও বজায় রেখেছেন মাগুরার বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
গম ভাঙানোর মেশিনের চালের গুঁড়ো নয়। ঢেঁকিতে ভাঙানোর চালের গুঁড়ি দিয়ে ফি বছর পৌষ পার্বণে পিঠে তৈরি করেন মাগুরার বেশিরভাগ গ্রামের বাসিন্দারা। বলছেন, ঢেঁকিতে ছাঁটা চালের গুঁড়ি দিয়ে বানানো পিঠের স্বাদটা আলাদা। আর ঢেঁকিতে ছাঁটা চাল রেখেও দেওয়া যায় অনেকদিন।