সাইফুজ্জামান শিখরের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের দোয়া মাহফিল

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের জন্মদিন উপলক্ষে আজ মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মহম্মদপুর উপজেলা সদরের ক্রীড়া সংস্হা কার্যালয় প্রাঙ্গনে দুপুরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহবায়ক মামুনুর-রশীদ বিপ্লব, সাবেক আহবায়ক মোঃ ঈদুল শেখ, সাবেক সভাপতি মোঃ কামরুল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শালিখাতেও আজ উপজেলা ছাত্রলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে জন্মদিনে ২৮ জানুয়ারী মাগুরা সরকারি কলেজ মসজিদে জেলা ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, মাগুরার গণ মানুষের প্রিয় নেতা এ্যাড. সাইফুজ্জামান শিখরের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের প্রতিটি ইউনিটের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নেতৃবৃন্দ প্রিয় নেতা এ্যাড. সাইফুজ্জামান শিখরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: