মাগুরায় ফেলে রাখা জমিতে দামি কটন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

পতিত জমিতে তুলা চাষে স্বচ্ছলতা ফিরেছে মাগুরার অনেক কৃষকেরই।

পবিত্র কুমার সাহা (৫৫)। মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের বাসিন্দা। বাড়ির আশপাশে নিজের পতিত জমি ছিলো। এ সময় একদিন শুনলেন পতিত জমিতে তুলা চাষের কথা। তিনিও শুরু করলেন তুলা চাষ। এখন তিনি স্বচ্ছল কৃষক।

একই এলাকার মজিদ মন্ডল ও সালাম শিকদার বলেন, ‘আমরা দুটি প্লটে দুই বিঘা জমিতে তুলা চাষ করেছি। অন্য ফসলের মতো তুলা বিক্রি করতে বাজারে যেতে হয় হয় না। মিল মালিকরা বাড়ি থেকে তুলা কিনে নিয়ে যান।’

মাগুরা তুলা উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলতি মৌসুমে পাঁচটি ইউনিটের প্রতিটিতে ২০০ হেক্টর করে এক হাজার হেক্টর জমিতে তুলার আবাদ করা হয়েছে।

বছরের আগস্ট মাসে তুলার বীজ রোপন করা হয় জানুয়ারির শুরুতে খেত থেকে তুলা সংগ্রহ করা হয়। এক বিঘা জমিতে তুলা চাষ করতে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। উৎপাদন হয় ৩৫০ থেকে ৪০০ কেজি। এই পরিমাণ তুলা বিক্রি হয় ২০ থেকে ২৫ হাজার টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: