মাগুরানিউজ.কমঃ
মাগুরার ঘুল্লিয়া’র ঘোড়দৌড় মেলা আগামী ২০ জানুয়ারী শুরু হবে। ইতিমধ্যেই মেলাকে ঘিরে এলাকায় চলছে উৎসবের আমেজ। বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে বিরাট এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা।


