দৃষ্টি প্রতিবন্ধী সেজে নিয়োগ পরিক্ষা, দুই সহযোগীসহ পরীক্ষার্থীর কারাদন্ড

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিয়োগ পরিক্ষার অংশগ্রহনকারী ভুয়া দৃষ্টি প্রতিবন্ধী ও তার দুই সহযোগীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের স্টেডিয়ামপাড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান জানান, সদরের আবালপুর গ্রামের মো: সাহেব আলী নিজেকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে নিয়োগ পরিক্ষায় তার জন্য শ্রুতি লেখক হিসেবে মাগুরা সরকারি কলেজে অনার্স পড়ুয়া সাফায়েত আলীকে ৮ম শ্রেণী পাশের ভূয়া প্রত্যয়নপত্র দিয়ে নিয়ম বহির্ভুত ভাবে পরিক্ষা দেয়ার অনুমতি আদায় করে। কিন্তু পরিক্ষার হলে শ্রুতি লেখকের এ প্রতারণার বিষয়টি ধরা পরে যায়। দেখা যায় সাহেব আলীও পরিপূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী নয়। পরে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের হাতে ন্যাস্ত করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে সাহেব আলীকে ২মাস ও তার সহযোগি সাফায়েত এবং শিমুলকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তাদেরকে জেল খানায় পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: