মহম্মদপুর উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন ও কমিটি ঘোষনা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরার মহম্মদপুরে শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ শিক্ষক সমিতি মহম্মদপুর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘স্ব-শিক্ষিত ব্যক্তিই সু-শিক্ষিত ব্যক্তি’ এই প্রতিপাদ্যে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রতন আলী খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাহারুল ইসলাম।

ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল কুমার গুহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলাশবাড়ীয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ফরিদ আহম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজ এর অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়সহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারের কাছে জোর-দাবী জানান।

বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রতন আলী খাঁনকে সভাপতি ও নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ হারুণ-অর রশিদকে সাধারণ সম্পাদক করে ত্রৈ-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মহম্মদপুর উপজেলা শাখার ৪৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

সম্মেলনে মহম্মদপুর উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: