মাগুরায় ভারতীয় ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা শহরের নতুন বাজার এলাকায় হাটখোলা রোডের একটি ৬তলা ভবনের নিচ থেকে শনিবার সকালে গোবিন্দ ভট্টাচার্য (৩০) নামে এক ভারতীয় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের বারাসাতের মধ্যমগ্রাম এলাকার ধীরেন্দ্রনাথ ভট্টাচার্য়ের ছেলে। এ ঘটনায় গোবিন্দের ব্যবসায়িক পার্টনার মাগুরার নান্দুয়ালী গ্রামের সরফরাজ নেওয়াজকে আটক করেছে পুলিশ ।

ব্যবসায়িক পাওনার কারণে তাকে মাগুরায় ওই বাড়ির ৫তলার একটি ফ্লাটে আটক করে রাখার পর সকালে পালাতে গিয়ে ৫তলা থেকে পড়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান- সকাল ৮টার দিকে ওই এলাকার কাজী টাওয়ার এর ৫ম তলার বাথরুমের ভেন্টিলেটর থেকে দড়ি বেয়ে নিচে নামতে গিয়ে ওই ব্যক্তি  পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই ফ্লাট থেকে গোবিন্দর ব্যবসায়িক পার্টনার ও পাওনাদার সরফরাজ নেওয়াজ জনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

৩ দিন আগে সরফরাজ ও তার বন্ধু সামির আহমেদ ৬ তলা ওই বিল্ডিং এ একটি এ্যার্পার্টমেন্ট ভাড়া নিয়ে গোবিন্দকে সেখানে রাখে। ব্যবসায়ীক কারণে গোবিন্দের কাছে জনি ও সামির প্রায় ৮ লাখ টাকা পেতো। টাকা আদায়ের জন্যই তাকে ওই বাসায় আটক করে রাখা হয়েছিল। আজ সকালে সরফরাজ ঘুমিয়ে থাকার সময় সেখান থেকে পালাতে গিয়েই ৫তলা থেকে পড়ে মারা যায় গোবিন্দ।লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: