প্রতিবন্ধী ও অনাথ শিশুদের নিয়ে মাগুরার জেলা প্রশাসকের বিশেষ বনভোজন

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা জেলা প্রশাসকের সরকারি বাসভবনটি শুক্রবার সারাদিন ছিল প্রতিবন্ধী ও অনাথ শিশুদের দখলে।সুবিধা বঞ্চিত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু এবং সরকারি শিশু পরিবারের অনাথ কন্যা শিশুদের  পদচারণায় সারাদিন জমজমাট হয়ে উঠে পুরো প্রাঙ্গনটি। দিনব্যাপী ব্যতিক্রমী বনভোজনের এই আয়োজন করেন মাগুরার জেলা প্রশাসক মোহা. আতিকুর রহমান। বনভোজনে ২০০ প্রতিবন্ধী ও অনাথ শিশু অংশগ্রহণ করে।

সকাল থেকে শিশুদের আনন্দ উচ্ছাসে মুখোরিত হয়ে ওঠে জেলা প্রশাসকের বাসভবন প্রাঙ্গন। এ সময় শিশুদের নিজ নিজ পছন্দ মত খেলনা বিতরণ করা হয়। হাওয়াই মিঠাই তৈরী করে বিতরণ করা হয়।দুপুরের খাবার খেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সুবিধাবঞ্চিত এসব শিশুরা।

আজ জেলা প্রশাসকের বাড়ির ভেতরে আমরা সারাদিন আনন্দ করেছি। ভাল ভাল খাবার খেয়েছি। সব মিলিয়ে অত্যন্ত আনন্দের একটি দিন কাটালাম আমরা। এমনটাই অভিব্যক্তি মাগুরা সরকারি শিশু পরিবারের শিশুদের।

মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডালিফা ইয়াসমিন ও জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগমসহ অংশগ্রহণকারিরা জানান- সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের সাথে নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের এই আয়োজন সত্যিই অন্যরকম।

ছবি-সৌজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: