মাগুরায় জেলা খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে মামলা, ১ জন আটক

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

সরকারি চাল সংগ্রহ অভিযানের বরাদ্দ নিয়ে জেলা খাদ্য কর্মকর্তাকে বুধবার বিকেলে তার অফিসে ঢুকে লাঞ্ছিত করেছেন স্থানীয় একটি ধান-চাল মিল মালিক গ্রুপ। এ ঘটনায় করা মামলায় ১ জনকে আটক করেছে পুলিশ।

জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, গত বোরো মৌসুমে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে ধানের খুচরা বাজারদর বেশি থাকার কারনে মাত্র ৯ মিলার চাল সরবারহ করেন। সে সময় অধিকাংশ মিল মালিকই চাল সরবারহ না করায় সরকার খাদ্য অফিসের তালিকাভুক্তি থেকে ওই সকল মিলারের নাম বাদ দিয়ে দেয়। যে কারনে গত মৌসুমে চাল সরবারহ করা ওই ৯ জন মিলার গত ডিসেম্বরে বরাদ্দকৃত ২০ মেট্রিকটন চাল সরবারহের সুযোগ পান।

এবার চলতি আমন মৌসুমে ২৪ জানুয়ারি অতিরিক্ত আরও ৫০০ মেট্রিকটন চাল সংগ্রহের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। যা নিয়ম অনুযায়ী ওই তালিকাভুক্ত ৯ জন মিলারের মধ্যে বন্টন হবার কথা। 

কিন্তু এবার মাগুরা অটো রাইস মিলের মালিক সরোয়ার হোসেন বাচ্চুসহ গত বার চাল সরবারহ না করায় অফিসের তালিকা থেকে বাদ পড়া মিলারদের একটি গ্রুপ সরকারী এসব নিয়ম মানতে নারাজ। যার অন্যতম কারন বর্তমানে সরকার নির্ধারিত চালের বাজার মুল্য বর্তমান বাজারের মুল্যের চেয়ে বেশি। বর্তমানে মোটা চালের নির্ধারিত বাজার মুল্য ৩৯ টাকা। এ কারনে তারা তালিকাভুক্ত না হয়েই জোরপুর্বক বরাদ্দ নিতে খাদ্য অফিসে যান এবং খাদ্য কর্মকতার নিকট এ বছরের বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ডি,সি অফিসে জেলা কমিটির সিদ্ধান্তে চুড়ান্ত হবে বলে জানালে বাচ্চুসহ অন্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্চিত করেন।

পরে এ বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তা জেলা প্রশাসককে এক লিখিত অভিযোগে জানান যে, মিল মালিক বাচ্চু তাকে প্রাণনাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ ব্যপারে জেলা প্রশাসক জনাব আতিকুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনা অতন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নিতে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

পুলিশ সুপার মুনিবুর রহমান জানান, এ বিষয়ে কঠোর প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বলেন, খাদ্য কর্মকর্তা রেজাউল ইসলামের অভিযোগের ভিত্তিতে ৮ জন কে আসামি করে “সরকারি কাজে বাধা প্রদানসহ তাকে হুমকির ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতি মধ্যেই রুহুল আমিন নামে একজনকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে জানতে চাইলে সরোয়ার হোসেন বাচ্চু তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, এ সবকিছুই মিথ্যা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: