মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাজেদ মোল্যা গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বুধবার আছর নামাজ শেষে তার গ্রামের বাড়ি বেলনগর সরকারী প্রাথ বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে দুই মেয়ে স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মাগুরার পূর্বাশা সিনেমা হল ও জনপ্রিয় লিবিয়া চানাচুর ফ্যাক্টরির সত্বাধিকারী আব্দুল মাজেদ মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাগুরার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।


