মাগুরানিউজ.কমঃ
মাগুরায় বিদ্যুৎ কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় কর্মরত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি -ওজোপাডিকো’র মাগুরার কর্মকর্তা কর্মচারি সংগ্রাম পরিষদ।
দুপুরে স্থানীয় ওজোপাডিকো অফিস চত্বরে এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা অবৈধভাবে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের পৌর এলাকার মধ্যে বিদ্যুৎ লাইন সঞ্চালন ও ওজোপাডিকোকে পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের ষড়যন্ত্রকে রুখে দাঁড়ানোর শ্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে মাগুরা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো: মাহমুদুল হক জানান- ওজোপাডিকোর কর্মকর্তা কর্মচারিরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে এ বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইঞ্চিঃ রজব আলী বিশ্বাস, ইঞ্জিঃ হিমাদ্রী শেখর, সিবিএর সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ অন্যরা।


