মাগুরায় বাংলাদেশ ছাত্রলীগের হেভিওয়েট নেতারা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যস্ততা এখন চরমে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মিলনমেলা। দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ২০১৭ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের হেভিওয়েট নেতারা আগামীকাল মাগুরা আসছেন।

জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ রেজাউল জানান, দিনটিকে উৎসবমুখর ও আয়োজন সফল করতে ইতিমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষের পথে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নানাবিধ আয়োজনে দিনটি উদযাপন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এস এম জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জেল হক চয়ন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, সরকারি তিতুমির কলেজ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিরাজুল ইসলাম ডলার, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এনামুল হক পিন্স, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আল্লামা ইকবাল, কেন্দীয় কমিটির সদস্য মোঃ সেলিম রেজা এবং কাজী আব্দুর রাশেদসহ ঢাকার বিভিন্ন কলেজ এবং হল শাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: