মাগুরায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। শালিখা উপজেলার বৈখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘনাদ বিশ্বাসের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের আয়াকে যৌন হয়রানীর অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুন চন্দ্র ঢালী এ বিষয়ে ফোনে বলেন – ”আমি নিজে গিয়ে তদন্ত করেছি। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


