মাগুরায় মর্মান্তিক বাইক দূর্ঘটনায় নিহত এক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে চলমান আরেকটি বাইককে দ্রুত গতিতে পেছন থেকে ধাক্কা দিলে দুজন আরোহী ছিটকে পড়ে যান। এসময় অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে দুজনেই মাথায় প্রচন্ড আঘাত পান। 

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল এলাকায় আজ বুধবার বিকেল ৩টার দিকে এ দূর্ঘটনায় মো: সুজন মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে হুরায়রা (২৮) নামে অপর এক যুবক। নিহত সুজন আমতৈল গ্রামের ওমর আলীর ছেলে।

নিহতের চাচা সাহেব আলী ও স্থানীয়রা জানান- আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য কয়েকটি মটর সাইকেলে চেপে তারা পার্শ্ববর্তী গ্রাম রাজাপুরে যাচ্ছিল। এ সময় সুজনকে বহনকারি মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি মোটর সাইকেলের পেছনে আঘাত করে। এতে মটর সাইকেলের যাত্রী সুজন ও হুরায়রা ছিটকে রাস্তার উপর পরে যায়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ম্যাজিক গাড়ি দ্রুতগতিতে সুজন ও তার ফুফাত ভাই হুরায়রাকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। এসময় তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ বিশ্বাস সুজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত হুরায়রাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: