মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা হোসনে আরা খানম আর নেই

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষিকা ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রয়াত অধ্যাপক কাজী সাইফুজ্জামান মন্নু স্যারের স্ত্রী হোসনে আরা খানম (৭২) আর নেই। মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত ১টার দিকে তিনি ঢাকার পিজি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না……….. রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে ক্রীড়া সংগঠক প্রভাষক কাজী সঞ্জয় জামান বিপু,  মেয়ে কাজী সঞ্চিতা জামান ও কাজী সুদিপ্তা জামান নিপু, জামাতা এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, নাতি নাতনি, আত্মিয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পরিবারের সূত্রে জানা গেছে- তার মৃতদেহ বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে। প্রবাসী বড় মেয়ে কাজী সঞ্চিতা জামান কানাডা থেকে এসে পৌছানোর পর মাগুরায় আনা হবে। সে সময় তার নামাজে জানাযার সময় ও স্থান জানানো হবে।

তাঁর মৃত্যুতে মাগুরার বিশিষ্টজনেরা ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। গভীর শোক প্রকাশ করেছে মাগুরা নিউজ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: