মেয়ে শ্বশুরবাড়ি, বাবা জেলে!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

মেয়ের গন্তব্য শ্বশুরবাড়িতে আর বাবার জেল হাজতে। এমনই ঘটনা ঘটেছে সদর উপজেলার তিতারখাঁপাড়া গ্রামে। প্রতারণামূলক বাল্যবিবাহ দেবার কারনে এই ঘটনা ঘটেছে। ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে দিলে জেল-জরিমানা হতে পারে বিষয়টি খুব ভালোভাবে জেনেই সাড়ে ১৬ বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বয়স বাড়িয়ে জাল সনদ নেয়া হয়।  লোক জানাজানির ভয়ে বিয়ের আয়োজনও করা হয় ঘরোয়াভাবে এবং দ্রুততার সঙ্গে। তবুও শেষ রক্ষা হয়নি। জেনেশুনে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে জেলহাজতে যেতে হয়েছে বাবাকে।

সোমবার মাগুরার সদর উপজেলার তিতারখাঁপাড়া গ্রামে প্রতারণামূলক এই বাল্যবিবাহের এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান,  গ্রামের আতর আলী তাঁর স্কুল পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক তিতারখাঁপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেয়ের সঙ্গে সোমবার বাহারবাগ গ্রামের আশেক বিশ্বাসের ছেলে এরশাদ বিশ্বাসের সঙ্গে মেয়েটির বিয়ে সম্পন্ন করেন। অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া মেয়ের বিয়ে দেওয়া অপরাধ সেটা ভালোভাবে জেনে আতর আলী বুদ্ধি খাটিয়ে মেয়ের বয়স বেশি দেখিয়ে বিয়ে দেয়ার জন্য ভুয়া সনদও তৈরী করেন এবং খুব দ্রুততার সঙ্গে আজ বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা জানান, ‘খবর পেয়ে রাত আটটার দিকে তিনি পুলিশ নিয়ে ওই বাড়িতে পৌছান। যাওয়ার পথেই একটি গাড়িতে করে বর-বউকে অতি দ্রুত চলে যেতে দেখেন। আতর আলীর বাড়িতে পৌঁছে বিয়ের তেমন কোনো আয়োজন চোখে পড়েনি। তাঁরা আইনি ঝামেলা থেকে বাঁচতে কৌশল নিয়েছেন। জানাজানির ভয়ে বিয়ের অনুষ্ঠানের বড় কোনো আয়োজন করেননি এবং খুবই দ্রুততার সঙ্গে মেয়েকে বরের সঙ্গে রওনা করিয়ে দেন। পরে আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে মেয়েটির বাবাকে আটক করে পুলিশ।’

তিনি বলেন ‘নিশ্চিত হওয়া গেছে, মেয়েটির বয়স ১৬ বছর ৬ মাস। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ এটা মেয়েটির মা-বাবা জানতেন। তাই তাঁরা কৌশলও অবলম্বন করে মেয়েটির বয়সের ভুয়া সনদ নেন। এতে মেয়েটির বয়স বেশি দেখানো হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে, এই আইন ভাঙলে পিতা-মাতা বা আত্মীয়স্বজনেরও শাস্তির বিধান রয়েছে। আইনে তাঁদের বিরুদ্ধে ন্যূনতম ছয় মাস ও সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে শেষে মেয়েটিকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ায় ওই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন জানান, ‘আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে আতর আলীর বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা হয়েছে। ‘শিশু নিলয় ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে ওই মামলা করেন। পরে আতর আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: